আগ্রাবাদ এক্সেস রোডে আতঙ্কের নাম বিজয়, অবশেষে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোড ও আশপাশের এলাকায় ছিনতাইয়ের অভিযোগে অবশেষে গ্রেপ্তার হয়েছেন বিজয়।

- Advertisement -

একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে ওই এলাকার একডজন দুর্ধর্ষ ছিনতাইকারীর নাম উঠে আসার পর আলোচনায় থাকা নামগুলোর মধ্যে বিজয় ছিলেন অগ্রভাগে।

- Advertisement -
google news follower

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এসআই জাহিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে এলাকাবাসীর সহায়তায় আগ্রাবাদ সিডিএ ২৩ নম্বর রোড থেকে বিজয়কে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
islamibank

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগ্রাবাদ এক্সেস রোড এবং এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে বিজয় ও তার দলের সদস্যদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগও জমা পড়েছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, বিজয় ও তার সহযোগীরা ভ্যানগাড়ি চালক, গার্মেন্টসকর্মী এবং অফিসগামী মানুষকে টার্গেট করে ছিনতাই করতেন।

বিশেষ করে ব্যস্ত সড়ক ও আশপাশের এলাকায় পথচারীদের লক্ষ্য করে তারা ছিনতাই কর্মকাণ্ড চালাতেন বলে অভিযোগ রয়েছে।

এর আগে বিজয়ের সহযোগী হিসেবে পরিচিত শাফায়েতকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিজয় ছিনতাই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

অবশেষে বৃহস্পতিবার রাতে অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে আগ্রাবাদ এক্সেস রোড ও আশপাশের এলাকায় সক্রিয় একডজন দুর্ধর্ষ ছিনতাইকারীর নাম উঠে আসে। ওই তালিকায় বিজয়ের নাম অগ্রভাগে রয়েছে বলে জানা গেছে।

বিষয়টি স্বীকার করে হালিশহর থানার ওসি জানিয়েছেন, শাফায়েতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজয়কে গ্রেপ্তারের মধ্য দিয়ে আগ্রাবাদ এক্সেস রোড ও আশপাশের এলাকায় ছিনতাই-সংক্রান্ত অভিযোগের তদন্তে নতুন অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এখন তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলো যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ