বাইশারীতে কাঠ ব্যবসায়ী জাফর আলমকে গলা কেটে হত্যা, আটক ১

অনলাইন ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে জাফর আলম বাবুল (৩৮) নামে এক কাঠ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

- Advertisement -

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাইশারী ইউনিয়নের ছাদুঅং পাড়া এলাকার একটি বৌদ্ধ মন্দিরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

- Advertisement -
google news follower

নিহত জাফর আলম বাবুল বাইশারী এলাকার ওসমান গনি/ওসমানের ছেলে। তার হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জাফর আলমের মরদেহ উদ্ধার করেন। এ সময় ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় অধিবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

- Advertisement -
islamibank

পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে দেনাপাওনা সংক্রান্ত বিষয় নিয়ে ওই বৌদ্ধ মন্দির এলাকায় একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

এর পরদিন সকালে একই এলাকায় জাফর আলমের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে সালিশ বৈঠকের সঙ্গে হত্যাকাণ্ডের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে মংক্যচিং মারমা নামের এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

বাইশারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে হত্যাকাণ্ডের মূল কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যাবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ