টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৫

অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. হোসেন (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জেলে।

- Advertisement -

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উপকূলীয় এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত মো. হোসেন টেকনাফের সেন্টমার্টিন এলাকার বাসিন্দা বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর উত্তর লম্বরী এলাকায় বসবাস করছিলেন।

আহত পাঁচ জেলে হলেন আবুল কালাম (৩০), আবুল কাসিম (২৪), ওসমান (২৫), শফি আলম ও হামিদুল হক। তাঁরা সবাই টেকনাফ সদর উত্তর লম্বরী এলাকার বাসিন্দা।

- Advertisement -
islamibank

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নওশাদ আলম কানন জানান, সাগরে বজ্রপাতে আহত অবস্থায় এক জেলেকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

নৌকার মাঝি হামিদুল হক জানান, সোমবার দুপুরে তিনি ছয়জন জেলেকে নিয়ে উত্তর লম্বরী নৌকাঘাট থেকে মাছ ধরতে সাগরে রওনা হন।

মঙ্গলবার রাত একটার দিকে তাঁরা সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়।

একপর্যায়ে বজ্রপাত তাঁদের নৌকায় আঘাত হানে। এতে মো. হোসেন গুরুতর আহত হন। নৌকায় থাকা অন্য পাঁচজনও আহত হন।

নৌকার মালিক আবদুল আমিন জানান, আহত পাঁচ জেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ