বণার্ঢ্য আয়োজনে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

অনলাইন ডেস্ক

বণার্ঢ্য আয়োজনে নগরীতে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। বৃহস্পতিবার দুপুরে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজিত এই টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এম পি। উদ্বোধনী ম্যাচে দুর্বার সংঘকে পরাজিত করে শুভ সূচনা করেছে চট্টগ্রাম – ১১।

- Advertisement -

টুর্নামেন্টের প্রধান উদ্যোগক্তা দেশ রক্ষা তারেক মঞ্চের প্রতিষ্ঠাতা ও মহানগর জাতীয়তাবাদী যুব দলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবি পরিচালক ও ফাইনেন্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু।

- Advertisement -
google news follower

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তার বক্তব্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত আলোকিত যুব সমাজ গড়ে তোলার ভিশনকে বাস্তবায়ন করতে হবে। আমি আয়োজকদের অভিনন্দন জানাই ফুটবলের সফল আয়োজনের পর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করার জন্য। আমি আশা করি আয়োজকরা আগামীতে ফুটবল, ক্রিকেটের পাশাপাশি ভলিবল, ব্যাডমিন্টন সহ অন্যান্য ইভেন্টের আয়োজন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান বক্তা রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ তার বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু মাত্র আমাদের বিনোদনের বিষয় হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা শ্লোগানকে সামনে রেখে খেলাধুলার মাধ্যমে আমরা এমন একটি বাংলাদেশ চাই যার মাধ্যমে প্রতিটি খেলোয়াড়ের পরিবার স্বনির্ভর হবে।

- Advertisement -
islamibank

উদ্বোধকের বক্তব্যে বিসিবি পরিচালক ও ফাইনেন্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে অবদান রাখতে হবে। একলা কেহ রাষ্ট্র গঠন করতে পারেনা সকলের সহযোগীতা প্রয়োজন হয়। শুধু রাজনীতিবিদ ও প্রসাশনকে দায়ী করলে হবে না নাগরিকদেরও এর দায় থাকে। সেই দায় থেকে মোশাররফ হোসেন দ্বীপ্তির নেতৃত্বে ফুটবলের পর ক্রিকেটের এই বিশাল আয়োজন। এটা নাগরিক উদ্যোগ। এটা দেখে অন্য নাগরিকরাও এই রকম খেলাধুলা আয়োজনে এগিয়ে আসলে এতে সমাজের সাথে রাষ্ট্রও উপকৃত হবে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফজলুল হক সুমন ও শহীদুল্লাহ বাহার এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, রেলওয়ের (পূর্ব) প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম, কেন্দ্রীয় রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, চট্টগ্রাম জেলা রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী, রেলওয়ের (পূর্ব) বিভাগীয় প্রকৌশলী (১) রাফি মোহাম্মদ ইমতিয়াজ, বিভাগীয় প্রকৌশলী (২) জিষান দত্ত, ক্রীড়া সংগঠক আবু আহমেদ হাসনাত, হাবিবুর রহমান চৌধুরী, নগর যুবদলের সহ সভাপতি আজমল হুদা রিংকু, নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, মিয়া মো. হারুন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, ক্রীড়া সংগঠক সালাউদ্দিন আলী, খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেন হেলাল, ছাত্রদল নেতা আসিফ চৌধুরী লিমন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য শাহজালাল পলাশ, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মুহাম্মাদ সাগির, আরিফুর রহমান (মাস্টার আরিফ), মামুনুর রশিদ মামুন, শওকত খান রাজু প্রমুখ।

উদ্বোধন ঘোষণার পর উপস্থিত অতিথিরা দুদলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্টানিক উদ্বোধন করেন।

মোট ২৪ দলের অংশগ্রহনে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী দিনের একমাত্র ম্যাচে (১২ ওভার) চট্টগ্রাম – ১১ দল ৩২ রানে দুর্বার সংঘকে পরাজিত করে। খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রাম – ১১ এর অসীম।

আগামীকাল থেকে প্রতিদিন দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ০৬ নভেম্বর শুক্রবার এর খেলাঃ সকাল ৯.০০ টায় : সন্দ্বীপ ক্রিকেট একাডেমি বনাম কোয়ালিটি স্কুল অব ক্রিকেট এবং দুপুর ১.০০ টায় আসওয়াদ ক্রিকেট একাডেমি বনাম ওসিএস ফিউচার স্পোর্টস ক্রিকেট।

মাঠে খেলা দেখতে আসা শিক্ষার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৫ জনকে পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীদের মাঝে প্রতিদিন এই পুরস্কার বিতরণ অব্যাহত থাকবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ