কোকো স্মৃতি টুর্নামেন্টের কনসার্ট শেষে খুলশীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের খুলশীতে কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।

- Advertisement -

গত শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে খুলশী থানার শাহজাহান মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। মিছিলের ১৪ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

- Advertisement -
google news follower

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহান মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে একটি কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট শেষ হওয়ার পর দর্শনার্থীরা বাড়ি ফিরছিলেন।

এ সময় সড়কে ঝটিকা মিছিল বের করেন কয়েকজন তরুণ ও যুবক। মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট ও কনসার্টের আয়োজন করা হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

- Advertisement -
islamibank

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ ও যুবক সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে সামনে এগিয়ে যাচ্ছেন।

তাঁদের স্লোগানের মধ্যে ছিল ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’। তবে মিছিলে অংশগ্রহণকারীদের হাতে কোনো ব্যানার বা ফেস্টুন দেখা যায়নি।

মিছিলটি কোন পথে গেছে, কিংবা পরে অংশগ্রহণকারীরা কোথায় অবস্থান নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, মিছিলের ঘটনা ঘটেছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ