নওফেলের ভগ্নিপতি ও চসিকের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নগরের খুলশী থানার ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতার ঘটনায় ডা. সেলিম আকতার চৌধুরীর সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

গ্রেপ্তার ডা. সেলিম আকতার চৌধুরী বেশ কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।

- Advertisement -
islamibank

তিনি চট্টগ্রামের প্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি।

তাঁর গ্রেপ্তারের ঘটনায় নগরজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ