চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগে হেল্প ডেস্ক চালু

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) হৃদরোগ বিভাগে রোগী ও তাদের স্বজনদের জন্য হেল্প ডেস্ক চালু করা হয়েছে। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে রোটারী ক্লাব অব চিটাগাং মেরিন সিটির সহায়তায় এ হেল্প ডেস্ক চালু করা হয়।

- Advertisement -

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে হেল্প ডেস্কের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -
google news follower

মেয়র বলেন, অসহায়দের জন্য হেল্প ডেস্ক খুব জরুরি। রোগীর বন্ধু হিসেবে রোগী কল্যাণ সমিতির উদ্যোগটি ব্যতিক্রমধর্মী ও যুগান্তকারী। আশা করি এখান থেকে রোগী ও স্বজনেরা উপকৃত হবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমদ, চমেক অধ্যক্ষ প্রফেসর সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, বিএমএ চট্টগ্রামের সভাপতি অধ্যাপক মুজিবুল হক খান, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, হৃদরোগ বিভাগের প্রধান প্রবীর কুমার দাশ, সমাজসেবা কর্মকর্তা অভিজিৎ সাহা, তানজিনা আফরিন, রোগী কল্যাণ সমিতির ডা. তৈয়ব সিকদার, হাফেজ মোহাম্মদ আমান উল্ল্যাহ প্রমুখ।

জয়নিউজ/রুবেল/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ