বায়েজিদে টেম্পু উল্টে যাত্রী নিহত

নগরের বায়েজিদ থানার আতুরার ডিপো এলাকায় টেম্পু উল্টে জামাল উদ্দিন (৩০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

- Advertisement -

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ দুঘর্টনা ঘটে।

- Advertisement -
google news follower

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে জানান, দুপুর ২টার দিকে আতুরার ডিপো এলাকায় অক্সিজেন থেকে মুরাদপুরগামী একটি টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে জামাল উদ্দিন নামে এক টেম্পু যাত্রীর মৃত্যু হয়েছে।

জামাল আমিন জুট মিলস এলাকার পোড়া কলোনির মৃত ছাদেম আলীর ছেলে বলেও তিনি জানান।

জয়নিউজ/ফয়সাল/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ