ডাকসু নির্বাচনে সাধারণ ছাত্র পরিষদের প্যানেল ঘোষণা

ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়।

- Advertisement -

২৫ সদস্যের কেন্দ্রীয় সংসদ ও ১৩ সদস্যের হল সংসদের জন্য আলাদা প্যানেল ঘোষণা করে পরিষদ। প্যানেলে ভিপি হিসেবে সংগঠনের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুর, জিএস পদে মু. রাশেদ খান এবং এজিএস হিসেবে ফারুক হোসেনের নাম ঘোষণা করা হয়।

- Advertisement -
google news follower

তফসিল অনুযায়ী মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি।

আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জয়নিউজ/অভিজিত/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ