চবি এলামনাই এসোসিয়েশন পূর্ণাঙ্গ কমিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলামনাই এসোসিয়েশনের কমিটি গঠিত হয়েছে। এতে রসায়ন বিভাগের সাবেক ছাত্র ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আব্দুল করিমকে সভাপতি ও চেম্বার সভাপতি মাহবুবুল আলমকে সাধারণ সম্পাদক করা হয়।

- Advertisement -

শনিবার (২৩ ফেব্রুয়ারি) নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চাকসুর প্রাক্তন ভিপি মাজহারুল হক শাহ আনুষ্ঠানিকভাবে ৬১ সদস্যের এই কমিটি ঘোষণা করেন।

- Advertisement -
google news follower

কমিটিতে সহসভাপতি করা হয়েছে ফরিদুন্নাহার আলী, মো. আবুল কদর, মো. নাজিম উদ্দিন, খোরশেদ আলম চৌধুরী, মাহবুবুর রহমান আজাদ, ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী মাসুম, মো. জামাল উদ্দিন আহমেদ, এস এম জাকির হোসেন ও শাহ মোহাম্মদ সেলিমকে।

যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মো. গিয়াস উদ্দিন, মো. কামরুল হাসান হারুন, নাসির উদ্দিন চৌধুরী ও মঞ্জুর আলম শাহীন।

- Advertisement -
islamibank

সাংগঠনিক সম্পাদক করা হয় ছৈয়দ ছগীর আহমদ, মো. জাফর আলম, মারুফ আহমেদ মনসুর ও মোকাদ্দেস আলী মজুমদার শাহীনকে।

কমিটিতে কাজী মাহমুদ ইমাম বিলুকে কোষাধ্যক্ষ, সাইফুদ্দিন আহমদ সাকীকে দপ্তর সম্পাদক, দাউদ আবদুল্লাহ লিটনকে সহ-দপ্তর সম্পাদক, মো. শাহজাহান চৌধুরীকে প্রচার ও জনসংযোগ সম্পাদক, মো. ইউসুফকে সহ-প্রচার ও জনসংযোগ সম্পাদক, ফরিদ উদ্দিন আহমেদকে শিক্ষা ও পাঠাগার সম্পাদক, মুমিনুল হক জীবনকে সহ-শিক্ষা ও পাঠাগার সম্পাদক, এবিএম আবু নোমানকে আইন বিষয়ক সম্পাদক, সামছুল ইসলাম শুভকে সহ-আইন বিষয়ক সম্পাদক, ফখরুল ইসলামকে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, নাজিম উদ্দিন শ্যামলকে সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, শামীমা হারুন লুবনাকে সাংস্কৃতিক সম্পাদক, হানিফা নাজিব হেনাকে সহ-সাংস্কৃতিক সম্পাদক, রোকসানা ইসলাম রীতাকে সমাজসেবা সম্পাদক, জিনাত পারভীন শাকিকে সহ-সমাজসেবা সম্পাদক, মো. ফরিদ উদ্দিনকে আপ্যায়ন সম্পাদক, মাহবুবুল হক সুমনকে সহ-আপ্যায়ন সম্পাদক, ফেরদৌস বশীরকে ক্রীড়া সম্পাদক ও সামছুর রহমান রাকিবকে সহ-ক্রীড়া সম্পাদক করা হয়।

এছাড়া কমিটির সদস্যরা হলেন মাজহারুল হক শাহ চৌধুরী, আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম, মো. মুসলিম চৌধুরী, এ.কে.এম. জাহাঙ্গীর আলম, এম. এ. হালিম, মনসুরুল আমিন চৌধুরী, শাহবুদ্দিন আহম্মেদ, মো. জানে আলম, মো. আমিন হেলালী, মোহাম্মদ হেলাল আবদুল হান্নান, রাশেদ মনোয়ার, ভিকারুন্নেসা চিনু, ম. ইকবাল কবির, সরওয়ার হোসাইন আজীজ, অ্যাডভোকেট মো. শামীম, মো. আবুল কালাম আজাদ, মাহবুবুর রহমান শামীম, মো. আবুল কালাম আজাদ, মাহবুবুর রহমান শামীম, অ্যাডভোকেট আবুল হাশেম, এটিএম সোয়েব, মোজাম্মেল হক চৌধুরী লেনিন, জকিরুল আলম, মিজানুর রহমান ও কামরুন নাহার ঝর্ণা।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ