চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে চসিকের দোয়া মাহফিল

পুরান ঢাকার চকবাজারের নন্দকুমার দত্ত ও চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এর উদ্যোগে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

সোমবার (২৫ ফ্রেব্রুয়ারি) দুপুরে চসিকের কেবি আবদুচ সত্তার মিলনায়তনে রাষ্ট্রীয় শোক দিবসের অংশ হিসেবে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন উপস্থিত ছিলেন।

- Advertisement -
google news follower

চসিক মাদ্রাসা পরিদর্শক মাওলানা হারনুর রশিদ চৌধুরী এতে মোনাজাত পরিচালনা করেন। মাহফিলে অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের রূহের মাগফেরাত এবং তাদের পরিবার-পরিজনকে শোক সহ্য করে ধৈর্য ধরার তৌফিক দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

এতে অন্যান্যের মধ্যে চসিক ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব মোহাম্মদ আবুল হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবু শাহেদ চৌধুরীসহ করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জয়নিউজ/কাউছার/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ