চমেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু

মো. সবুজ (২১) নামে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক বন্দির মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা গেছে।

- Advertisement -

বৃহস্পতিবার ( ২৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে জানান, কারাবন্দি সবুজ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে দুপুর তিনটার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সবুজ কুমিল্লা জেলার মুরাদনগরের আবুল হোসেনের ছেলে। ইপিজেড থানার একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে সে কারাবন্দি ছিল।

জয়নিউজ/ফয়সাল
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ