মিথুনের শেয়ারে অর্থলাভের যোগ, কর্কটের ব্যবসায়িক ক্ষতি

আজকের দিনে জন্মগ্রহণকারী বিখ্যাত ব্যক্তি: বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহামবেল, জামশেদজী টাটা, স্থপতি রডরিক হেকনি প্রমুখ।

- Advertisement -

আজকের দিনের শুভ রং: আজ আপনার জন্য বেগুনি ও হলুদের সমন্বয় সৌভাগ্য বয়ে আনবে।

- Advertisement -
google news follower

আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময়- সকাল ৭:১০টা-১০:১৮টা, দুপুর ১:২৬টা-২:১৩টা, রাত ৭:০০টা-৯:২৫টা পর্যন্ত।

চন্দ্রাবস্থান: আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে। দ্বাদশী তিথি বিকেল ০৩:০৪টা থেকে ত্রয়োদশী তিথি চলবে।

- Advertisement -
islamibank

মেষ: মেষ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। পিতার সঙ্গে সাংসারিক কোনো বিষয়ে ভুল বোঝাবুঝির আশঙ্কা। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার সঙ্গে কোনো বিষয়ে মতানৈক্য দেখা দিতে পারে। বেসরকারি চাকরিজীবীদের রহস্যজনক ঝামেলা দেখা দেবে। রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সাফল্য লাভের আশা আছে।

বৃষ: বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি ভাগ্য বিড়ম্বনার। পরিকল্পনা মতো কাজে সাফল্য আসবে না, রহস্যজনক কারণে কাজে অহেতুক বাধা-বিপত্তি দেখা দেবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো টেকনিক্যাল বিষয়ে সাফল্য পাবেন। ধর্মীয় কাজে মেডিটেশন বা সাধনায় সাফল্য আসবে। বৈদেশিক বৃত্তি লাভের যোগ প্রবল।

মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি ঝুঁকিপূর্ণ। শেয়ার ও লটারিতে অর্থলাভের যোগ প্রবল, তবে কিছু ঝুঁকি রয়েছে। পুলিশ প্রশাসনের দ্বারা গ্রেপ্তার, মামলা, হামলা বা হয়রানির আশঙ্কা রয়েছে। কোনো আত্মীয় বা বন্ধুর অসুস্থতা বা মৃত্যুসংবাদ পেতে পারেন। রাস্তাঘাটে দুর্ঘটনা এড়িয়ে চলতে হবে।

কর্কট: কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি ব্যবসায়িক ক্ষতি ও দাম্পত্য কলহের। জীবনসঙ্গীর সঙ্গে সকাল সকালই কোনো বিষয়ে বিরোধ দেখা দেবে। অংশিদারি বাণিজ্যে আর্থিক গোলযোগ দেখা দেওয়াতে মন খারাপ হতে পারে। কোনো আত্মীয়ের সাহায্য চাইলেও তা না পাওয়াতে মানসিকভাবে ভেঙে পড়তে পারেন।

সিংহ: সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। কাজে-কর্মে কিছু বাধা-বিপত্তি দেখা দেবে। মানসিকভাবে অস্থির থাকতে পারেন। কর্মস্থলে কোনো সহকর্মী বা অধিনস্ত কর্মচারীর সঙ্গে ভুল বোঝাবুঝির আশঙ্কা প্রবল। অনৈতিক কোনো সম্পর্কের কারণে বদনাম ছড়াতে পারে। ব্যবসায়িক কাজে ব্যয় বৃদ্ধি পাবে।

কন্যা: আজ কন্যার জাতক-জাতিকার প্রেম-প্রণয়ে বাধা-বিপত্তি দেখা দেবে। প্রেমিকার বড় ভাই অপমানিত বা অপদস্ত হতে পারেন। বিদ্যার্থীদের ক্লাস পরীক্ষা মনের মতো হবে না। শিল্পী ও কলাকুশলীদের কাজের প্রতি মন না বসাতে বারবার ভুল হতে থাকবে। সৃজনশীল কাজে বাধা-বিপত্তি। পরীক্ষার্থীদের পড়াশোনায় অমনোযোগ দেখা দেবে।

তুলা: তুলা রাশির জাতক-জাতিকার জন্য পারিবারিক পরিবেশ খুব একটা ভালো যাবে না। মায়ের চোখের ছানি কাটাতে পারেন। গৃহস্থালি কোনো বিষয়ে আত্মীয়ের সঙ্গে বিরোধ হতে পারে। যানবাহন বা ভূমি বিষয়ে কোনো ঝামেলা দেখা দেবে। কোনো রহস্যজনক সুযোগ পেয়ে যেতে পারেন। কর্মস্থলে সাফল্য লাভের যোগ।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি খুব একটা ভালো নয়। ছোট ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্মুখিন হতে হবে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের অবনতির আশঙ্কা। সাংবাদিক ও কলামিস্টদের ওপর কোনো গোয়েন্দা সংস্থার চাপ থাকবে। বস্ত্র ও স্বর্ণালঙ্কার ব্যবসায়ে ক্ষতির আশঙ্কা। অ্যাপভিত্তিক সেবাদানে কোনো জটিলতার সম্মুখিন হতে হবে।

ধনু: ধনু রাশির জাতক-জাতিকার দিনটি বকেয়া ধন লাভে রহস্যজনক জটিলতার। খুচরা ও পাইকারি বাণিজ্যে কিছু আয়ের সুযোগ যেমন পাবেন, ঠিক তেমনি কমিশন বাণিজ্যেও আশানুরুপ আয়ের সম্ভাবনা, অনৈতিক পথে ধন লাভের যোগ। খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর আজ আয়ের ক্ষেত্রে ঝামেলা দেখা দেবে। সঞ্চয়ের প্রচেষ্টায় রহস্যজনক বাধা-বিপত্তির আশঙ্কা।

মকর: মকর রাশির জাতক-জাতিকার কাজে-কর্মে সতর্ক হতে হবে। অন্যমনষ্কতার কারণে বারবার কাজে ভুল হতে পারে। মানসিকভাবে কিছুটা অস্থির থাকতে পারেন। পারিবারিক ও দাম্পত্য কোনো বিষয়ে দুঃশ্চিন্তা দেখা দেবে। ব্যবসায়িক ক্ষেত্রে ঝামেলার আশঙ্কা। বিয়ের ক্ষেত্রে বাধা-বিপত্তি আসতে পারে। বিশেষ করে প্রেমের বিয়ের ক্ষেত্রে।

কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকার দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে। ব্যবসা-বাণিজ্যে পরিবহন সংক্রান্ত কোনো ঝামেলা দেখা দেবে। প্রবাসীদের কাজে-কর্মে অগ্রগতি আশা করা যায়। আইনগত কোনো জটিলতায় জরিমানা দিতে পারেন। কারাবাসের আশঙ্কা রয়েছে। বিদেশযাত্রার ক্ষেত্রে রহস্যজনক জটিলতা দেখা দেবে।

মীন: মীন রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। বড় ভাই-বোনের কাছ থেকে কিছু সাহায্য পেয়ে যাবেন। ব্যবসা-বাণিজ্যে বকেয়া টাকা আদায়ে বেগ পেতে হবে। রোমান্টিক বিষয়ে বড় ভাই-বোনের কাছে জবাবদিহি করতে পারেন। কোনো বন্ধুর সঙ্গে ব্যবসায়িক বিষয়ে মনোমালিন্য হবার আশঙ্কা প্রবল।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ