এবার মুখ খুলেছেন তাহসান

নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে এবার মুখ খুলেছেন তাহসান। নিজের ক্যারিয়ারের প্রথম ছবি ‘যদি একদিন’ এর প্রচারে এসে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ বিষয় নিয়ে কথা বলেন তিনি।

- Advertisement -

তিনি বলেন, আমার শিক্ষা হয়ে গেছে। ব্যক্তিজীবনের কিছু আমি আর কাউকে জানাতে চাই না। একবার জানিয়ে দেখেছি, মানুষ আমার ব্যক্তিগত জীবনকে তার ব্যক্তিগতজীবন মনে করে। আমি সেটা তো হতে দিতে পারি না।

- Advertisement -
google news follower

তাহসান বলেন, শুধু ভক্ত না। ভক্তের বাইরেও অনেকে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছে, যেটা আমার ভালো লাগেনি।

শোবিজের এ জনপ্রিয় তারকা আরও বলেন, বিয়ে নিয়ে কথা বললে ব্যবসায়ীদের অনেক সুবিধা হয়। যত বেশি গল্প বানাতে পারবে, ততই ব্যবসা হবে। বিচ্ছেদের সময়টাতে আমি তা হাড়ে হাড়ে টের পেয়েছি। সবাই তো আর ভালো সাংবাদিকতা করেন না। ব্যক্তিজীবন নিয়ে আমি আর কথা বলার সুযোগটা কাউকে দিতে চাই না।

- Advertisement -
islamibank

তাহসান-মিথিলার দীর্ঘদিনের এ জুটির অবসান ঘটেছে বেশ কিছু দিন আগে। যে কারণে ভক্তদের কাছ থেকে সমালোচিত হন তারা। বর্তমানে দু’জনেই একা আছেন। দু’জনে সমন্বয় করে একমাত্র মেয়ে আয়রার সঙ্গে সময় দিচ্ছেন।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ