দালালরা গরু-ছাগলের মতো বিক্রি হয়: ড. কামাল

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেন, যারা দালাল প্রকৃতির মানুষ তারা গরু ছাগলের মতো বিক্রি হয়।
শুক্রবার (৮ মার্চ) রাজধানীতে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর গণফোরামের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মানুষের মাথা কেনা যায় না, গরু-ছাগলের মাথা কেনা যায়। যারা গরু-ছাগলের মতো বিক্রি হয় তারা দালাল হিসেবে পরিচিত। কুশাসন থেকে জনগণ মুক্তি চায়, মিথ্যার ওপর রাষ্ট্র চলতে পারে না। দেশে সুস্থ রাজনীতির চাহিদা আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই।
ড. কামাল বলেন, অতীতে রাজনীতি ছিল মানুষকে নিয়ে। মানুষের সংকটগুলো চিহ্নিত করে সক্রিয়ভাবে জনগণের সঙ্গে মিলে মিশে মহানগর নেতাদের কাজ করার আহ্বান জানান তিনি।

- Advertisement -

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতা সাইদুর রহমান সাইদ, আইয়ুব খান ফারুক, রফিকুল ইসলাম পথিক, হারুনুর রশীদ তালুকদার, মো. রওশন ইয়াজদানী, ফরিদা ইয়াছমীন, কাজী হাবিব, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, মো. মিজানুর রহমান, লতিফুল বারী হামিম, এম. শফিউর রহমান খান বাচ্চু, মো. আজাদ হোসেন, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান বুলু, রেজাউল হাসান ও শেখ শহিদুল ইসলাম।

জয়নিউজ/অভিজিত/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ