নিউজিল্যান্ড যাওয়া হচ্ছে না সাকিবের

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। ২০ মার্চের আগে সাকিবের মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

- Advertisement -

সোমবার (১১ মার্চ) গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

- Advertisement -
google news follower

বাঁহাতের অনামিকার ইনজুরিতে সাকিব আল হাসান এখন মাঠের বাইরে। বিপিএলের ফাইনালে চোট পাওয়ার পর তিন সপ্তাহ বিশ্রামে ছিলেন তিনি। ৫ ফেব্রুয়ারি থেকে ফিটনেস ট্রেনিং শুরু করেছেন। রুটিন মাফিক জিম সেশনের পাশাপাশি বল হাতে ড্রিল করছেন। দুদিনের মধ্যে শুরু করবেন স্কিল অনুশীলন। ম্যাচ ফিটনেস কবে নাগাদ পাবেন তা এখনও নিশ্চিত নয়। তাই তৃতীয় টেস্টে তাকে দেখার কোনো সম্ভাবনাই নেই।

তবে একাধিক ইনজুরিতে ভোগা মুশফিকুর রহিম তৃতীয় টেস্টে ফিরবেন বলে আশাবাদী আকরাম খান।

- Advertisement -
islamibank

ক্রাইস্টচার্চে আগামী ১৬ মার্চ শুরু হবে তৃতীয় টেস্ট।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ