নতুন টলিউড ছবিতে নুসরাত ফারিয়া

আবারও নুসরাত ফারিয়া কলকাতার নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবিটির নাম ‘বিবাহ অভিযান’। বিরসা দাশগুপ্ত ছবিটি পরিচালনা করবেন। এখানে ফারিয়া জুটি বাঁধবেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশের সঙ্গে।

- Advertisement -

ইতিমধ্যেই শেষ হয়েছে ছবিটির চুক্তির আনুষ্ঠানিকতা। শীঘ্রই শুরু হবে শুটিং। বর্তমানে এই ছবির জন্য কলকাতায় রয়েছেন নুসরাত ফারিয়া।

- Advertisement -
google news follower

জানা গেছে, ছবিটিতে অঙ্কুশের সঙ্গে জুটি বাধার কথা ছিলো মিমি চক্রবর্তীর। কিন্তু তিনি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় ছবিটি থেকে সরে গিয়েছেন। তাই এ ছবিতে অঙ্কুশের বিপরীতে হাজির হচ্ছেন নুসরাত ফারিয়া।

এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খানের বিপরীতে তার ‘শাহেনশাহ’ ছবিটি। রোজার ঈদে ছবিটি মুক্তি পাবে।

- Advertisement -
islamibank

জয়নিউজ/পলাশ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ