‘থাগস অব হিন্দুস্তান’ ভরাডুবির জন্য দায়ী ক্যাটরিনা!

বলিউডের নামকরা কোরিওগ্রাফার সরোজ খান। আহমেদ খান, রেমো ডি সুজা, গণেশ আচার্যর মতো বড় বড় কোরিওগ্রাফার তার শিষ্য।

- Advertisement -

সম্প্রতি এক সাক্ষাৎকারে সরোজ খান জানান, ‘থাগস অব হিন্দুস্তানে’ক্যাটরিনা কাইফের নাচ কোরিওগ্রাফ করার কথা ছিল তার। তবে পরবর্তী সময়ে ক্যাটরিনার কথায় নাকি তাকে বাদ দেওয়া হয় ছবি থেকে।

- Advertisement -
google news follower

সেই সঙ্গে তিনি এও জানালেন, থাগস অব হিন্দুস্তান ছবির ভরাডুবি হয়েছে এই ক্যাটরিনার কারণেই।

সরোজ খানের বদলে ‘থাগস অব হিন্দুস্তান’ছবির গানগুলোর কোরিওগ্রাফ করেছেন প্রভুদেবা। সরোজ অভিযোগ তোলেন, প্রভুদেবা ক্যাটরিনার ঘনিষ্ঠ। তাই বড় বাজেটের ছবি হওয়ায় সরোজ খানের জায়গায় প্রভুকে নেওয়ার সুপারিশ করেন ক্যাট।

- Advertisement -
islamibank

ইতোমধ্যে সরোজ ‘কলঙ্ক’ছবির একটি গানে মাধুরীর কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন। সে বিষয়ে কথা বলতে গিয়েই প্রসঙ্গক্রমে নিজের রাগ ঝাড়েন সরোজ।

জয়নিউজ/পলাশ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ