মা না অন্যকিছু!

এতদিন শুনেছি মা নিজের জীবন দিয়ে হলেও সন্তানকে রক্ষা করেন। তবে কোনো মা কি পারেন তিন বছরের নিজের মেয়েকে ধর্ষণে ঠেলে দিতে? তিনি মা, নাকি অন্য কিছু? এমন এক মায়ের সন্ধান পাওয়া গেছে ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুভাল্লুর এলাকায়।

- Advertisement -

ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, তিন বছর বয়সী নিষ্পাপ ওই শিশুটির উপর টানা দশদিন যৌন নির্যাতন চালায় তার মায়ের প্রেমিক আর প্রেমিকের এক বন্ধু৷ আর ঘটনাটি ঘটেছে ওই শিশুর মায়ের সম্মতিতেই৷ এ তথ্য জানাজানি হলে, হৈচৈ পড়ে যায় গোটা এলাকায়৷

- Advertisement -
google news follower

ইতোমধ্যে ওই অভিয়োগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে শিশুর মাকে৷ তিনজনের বিরুদ্ধে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেসেন্স (পকসো) আইনে অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, ১৪ মার্চ থেকে শিশুটিকে নিয়ে হঠাৎ নিখোঁজ হন ওই নারী। দুইদিন পর তার স্বামী স্থানীয় থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ওই নারীর বাবার বাড়িতেও সন্ধান চালায়। কিন্তু সেখানেও ওই নারী ও শিশুটির খোঁজ মেলেনি।

- Advertisement -
islamibank

২৬ মার্চ মেয়েকে নিয়ে বাড়ি আসেন ওই মা। কিন্তু ফেরার তিন দিনের মাথায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে শিশুটি। তাকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলে।

এ ঘটনায় শিশুর মাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। নিজের দোষ স্বীকার করেন ওই নারী। এরপরই তার প্রেমিক ও প্রেমিকের বন্ধুকে আটক করে পুলিশ।

জয়নিউজ/বিশু

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ