নাগরিক হাউজিং সোসাইটির সাধারণ সভা

নাগরিক হাউজিং সোসাইটি লিমিটেডের ৩৮তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

শনিবার (১৩ এপ্রিল) বিকেলে সোসাইটির হল কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সোসাইটির সভাপতি মো. সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে সভায় রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক শফিক আহমেদ।

- Advertisement -
google news follower

সভায় বার্ষিক সভার প্রস্তাব ও সিদ্ধান্ত অডিট রিপোর্ট এবং আগামী অর্থ বছরের বাজেট অনুমোদন করা হয়। সভায় কমিটির সহসভাপতি নাজিমুদ্দীন শ্যামল, পরিচালক ডা. জাহানারা বেগম, রফিক আহম্মদ, আবুল কালাম আজাদ, মো. শওকত হোসেন চৌধুরী, সাবেক উপাচার্য প্রফেসর ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন ও প্রফেসর ড. আব্দুস সালাম বক্তব্য রাখেন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মীর হোসেন খান, আবদুল কদ্দুছ আব্বাসী, মো. আজম খান অ্যাডভোকেট মো. ইলিয়াছ ও মইনুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ