ক্লিন চিট পাননি নানা : তনুশ্রী

গেল বছর বলিউডের প্রভাবশালী অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন তনুশ্রী দত্ত।

- Advertisement -

তিনি জানিয়েছিলেন, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজেস’ ছবির শুটিং সেটে নানা তাকে শ্লীলতাহানি করেছিলেন। এই অভিযোগে মুম্বাইয়ের ওশিওয়াড়া থানায় অভিনেতা নানার বিরুদ্ধে তিনি মামলাও করেন। এর জেরে ‘হাউজফুল ফোর’ ছবি থেকে বাদ পড়েন নানা।

- Advertisement -
google news follower

তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে, যৌন হেনস্তার সেই মামলায় ওশিওয়াড়া পুলিশ অভিনেতা নানাকে নাকি ক্লিন চিট দেয়া হয়েছে। কিন্তু এই খবরকে মিথ্যা ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।

তনুশ্রী বলেন, ‘ক্লিন চিট মুখে মুখে দেয়া যায় না। ম্যাজিস্ট্রেটের লিখিত সম্মতি ছাড়া এটা কোনো অভিযুক্তকেই দেওয়ার নিয়ম নেই। নানাও ক্লিন চিট পাননি। শুধু নানা কেন, যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিই ক্লিন চিট পাননি।

- Advertisement -
islamibank

এর আগে তনুশ্রীর আওয়াজ তোলার মধ্য দিয়েই বলিউডে #মিটু আন্দোলন শুরু হয়। এরপর আরো অনেক ঘটনা সামনে আনেন অনেক অভিনেত্রী। সেই #মিটু আন্দোলনের বাতাস এখনও বইসে ইন্ডাস্ট্রিতে।

জয়নিউজ/পলাশ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ