ফিফা বর্ষসেরার চূড়ান্ত তিনে রোনালদো-মদ্রিচ-সালাহ

ফিফা বর্ষসেরা পুরস্কার জয়ের দৌড় থেকে ছিটকে গেছেন লিওনেল মেসি। তিন জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন ক্রিস্তিয়ানো রোনালদো, লুকা মদ্রিচ ও মোহাম্মদ সালাহ।

- Advertisement -

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ছাড়াও সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের কোনো সদস্যের।

- Advertisement -
google news follower

জুলাইয়ে ইউভেন্তুসে পাড়ি জমানো রোনালদো ও মদ্রিচ রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুম দারুণ কাটান। ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে মাদ্রিদের ক্লাবটির টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান ছিল দুজনের।

চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া ক্লাবটির হয়ে গত মৌসুমে উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ শিরোপাও জেতেন তারা।

- Advertisement -
islamibank

বর্ষসেরা ফুটবলার নির্ধারণে সমান ২৫ শতাংশ করে অবদান রাখেন ফুটবল বিশ্বের সব জাতীয় দলের অধিনায়ক, কোচ, বিশ্বজুড়ে ফিফা নির্বাচিত সাংবাদিক ও অনলাইনে ফুটবলপ্রেমীরা।

আগামী ২৪ সেপ্টেম্বর লন্ডনে এক অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

জয়নিউজ/জেডএইচ

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ