মরতে চেয়ে কৃষকের চিঠি মোদিকে!

সমুদ্রের নোনা পানি কি খাওয়া যায়? ওই পানিতে তো ফসলও বাঁচে না! সরকারি কর্মকর্তাদের কাছে গিয়ে বার বার এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছিলেন তিন মেয়ের বাবা। বার বার বুঝিয়েছিলেন, তাদের এলাকায় পানযোগ্য এক ফোঁটা পানি পাওয়া যাওয়া না। খাওয়ার পানি পেতে চার কিলোমিটারেরও বেশি পথ পেরোতে হয়!

- Advertisement -

গ্রীষ্মের চড়া রোদে ওই দীর্ঘপথ পাড়ি জীবনকে বাজি রাখার সমান। ভারতের উত্তরপ্রদেশের হাথরাসের গরিব কৃষক পরিবারের এই আর্জিকে পাত্তা দেননি সরকারি কর্মকর্তারা। তাই এবার আর অনুনয় বিনয় নয়, সোজা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই চিঠি লিখেছেন ওই কৃষক।
তার দাবি, পানির অভাবে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বাড়ির কাজের উপযুক্ত পানি তো দূরের কথা, মানুষের খাওয়ার পানিও পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে আর বেঁচে থাকতে চান না তারা। প্রধানমন্ত্রী চিঠি পড়ে অনুমতি দিলে তিনি সপরিবারে আত্মহত্যা করতে চান!

- Advertisement -
google news follower

এই চিঠি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। বিভিন্ন সংবাদমাধ্যমকে ওই কৃষক জানিয়েছেন, এখানে পানি নোনতা, এখানকার মেয়েরা এই পানি পান করে বমি করে। শস্যও শুকিয়ে যাচ্ছে। পানি কিনে পান করার সামর্থ্য নেই।

ৎপ্রায় চার কিলোমিটার হেঁটে গেলে পানযোগ্য পানি মেলে। কিন্তু বাচ্চা মেয়েদের পক্ষে প্রতিদিন সেখান থেকে পানি আনা সম্ভব নয়। সরকারি সব জায়গায় আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। বাঁচার ইচ্ছে শেষ হয়ে গেছে। তাই মরার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন।

- Advertisement -
islamibank

জয়নিউজ/পলাশ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ