অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে ১টি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল ও ২টি চাপাতিসহ ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালী থানার সিআরবি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

গ্রেপ্তারকৃতরা হলো নোয়াখালী কোম্পানিগঞ্জের মৃত আব্দুল মালেক প্রকাশ বাদশা মিয়ার ছেলে মো. রবিউল ইসলাম প্রকাশ চাকমা রুবেল (২৮), ভোলা উত্তর দিঘলদি সাইক্লোন সেন্টারের জালু বেপারির বাড়ির মৃত আলী আবছারের ছেলে মো. বেলাল হোসেন (২২), কুমিল্লা মুরাদ নগরের মো. আলী হোসেনের ছেলে মো. দ্বীন ইসলাম (২৬) ও কুমিল্লা দেবীদ্বারের মো. আবুল বশরের ছেলে মো. সুমন প্রকাশ ফারুক প্রকাশ ভাগিনা ফারুক (২৫)।

- Advertisement -
google news follower

সূত্র জানায়, সোমবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানের নির্দেশনায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীনের তত্ত্বাবধানে পুলিশ অস্ত্রসহ এই ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার ৪ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।

- Advertisement -
islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ