শুক্রবার বাংলাদেশের হলে ‘বিবাহ অভিযান’

কলকাতায় মুক্তি পাওয়ার এক মাস পর শুক্রবার (২৬ জুন) বাংলাদেশের হলগুলোতে মুক্তি পাচ্ছে ‘বিবাহ অভিযান’। এটি পরিচালনা করেছেন বিরসা দাশগুপ্ত। প্রযোজনা করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

- Advertisement -

পাঁচ বছরের ক্যারিয়ারে এই প্রথম কলকাতার কোনো ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশি তারকা নুসরাত ফারিয়া। রোমান্টিক কমেডি ঘরানার ‘বিবাহ অভিযান’ ছবির গল্প, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। পাশাপাশি এতে তিনি অভিনয়ও করেছেন। এ ছবিতে তাকে দেখা যাবে সোহিনী চক্রবর্তীর বিপরীতে। ছবিতে রয়েছে আরেক জুটি অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার। আর ‘বিবাহ অভিযান’-এ নুসরাত ফারিয়ার বিপরীতে আছেন অঙ্কুশ হাজরা।

- Advertisement -
google news follower

কলকাতার এই সুপারস্টারের বিপরীতে বাংলাদেশি ফারিয়ার এটি দ্বিতীয় ছবি। এর আগে ২০১৫ সালে ‘আশিকী’ ছবিতে দেখা গিয়েছিল তাদের। অশোক পাতি পরিচালিত বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার এ ছবি দিয়েই রুপালি পর্দায় অভিষেক ঘটে মডেল-উপস্থাপিকা ফারিয়ার।

ফারিয়া বলেন, ‘বিবাহ অভিযান’ কলকাতায় মুক্তির পর বেশ সাড়া পেয়েছি। এবার দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে। হলে গিয়ে দর্শকসারিতে বসে ছবিটি দেখার ইচ্ছা আছে। আমার বিশ্বাস, দর্শক ছবিটি বেশ উপভোগ করবে।

- Advertisement -
islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ