অ্যাশেজের দল ঘোষণা ইংল্যান্ডের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচেরে জন্য দল ঘোষণা করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।

- Advertisement -

আগামী ১ আগস্ট মর্যাদার অ্যাশেজ সিরিজ দিয়েই শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। বার্মিংহামের এজবাস্টনে হবে সিরিজের প্রথম ম্যাচটি। সে ম্যাচের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। যেখানে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জোফরা আর্চার।

- Advertisement -
google news follower

জো রুটের নেতৃত্বাধীন স্কোয়াডে সহ-অধিনায়কত্ব ফিরে পেয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস। দলে তেমন কোনো চমক নেই। পেস বোলার হিসেবে অলি স্টোন এবং ব্যাটিং শক্তি বাড়াতে নেওয়া হয়েছে জো ডেনলিকে।

অ্যাশেজের প্রথম টেস্টের ইংল্যান্ড স্কোয়াড: জো রুট (অধিনায়ক), বেন স্টোকস (সহ-অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, স্যাম কুরান, জো ডেনলি, জেসন রয়, অলি স্টোন এবং ক্রিস ওকস।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ