টাইটানিকের নায়ক বিয়ে করছেন ২২ বছরের ছোট ক্যামিলাকে

‘টাইটানিক’ছবিতে রোজের প্রেমে পাগল ছিলেন জ্যাক চরিত্রের লিওনার্দো। তার প্রেমমাখা সংলাপ আর অভিনয়ের প্রেমে পড়েছিল কোটি কোটি নারী।

- Advertisement -

তবে তাদের কাউকেই নয়। রিয়েল লাইফে জ্যাক বাঁধা পড়েছেন ক্যামিলা মোরোনের প্রেমে। রীতিমতো হাবুডুবু খাচ্ছেন তিনি। এই প্রেম নিয়ে বেশ সিরিয়াসও এই অভিনেতা।

- Advertisement -
google news follower

শোনা যাচ্ছে দ্রুতই বিয়ে করতে চলেছেন ৪৪ বছরের লিওনার্দো ও ২২ বছরের ক্যামিলা। নিজের থেকে ২২ বছরের ছোট ক্যামিলার সঙ্গে বাগদান সারছেন।

টাইটানিকের পর হলিউডে একের পর এক সফল ছবির হাত ধরে ক্রমেই বেড়েছে লিওনার্দো ডি ক্যাপ্রিওর ভক্তের সংখ্যা। বিভিন্ন সময়ে একাধিক নামজাদা মডেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন লিও। তবে বিয়েটা নাকি তিনি মডেল ক্যামিলা মোরোনকেই করতে যাচ্ছেন।

- Advertisement -
islamibank

জানা গেছে, ক্যামিলার সঙ্গে সম্পর্কের বিষয়ে বেশ সিরিয়াস লিওনার্দো। তারা নাকি একে অপরের গভীর প্রেমে মজে আছেন। গত বছরের জানুয়ারি থেকেই বিভিন্ন সময়ে একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে দুজনকে। শোনা যায় অভিনেতা ব্র্যাড পিটই নাকি ক্যামিলাকে প্রেম নিবেদনে সাহায্য করেছিলেন লিওকে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ