‘কোনো অপশক্তি এ শাশ্বত বন্ধনকে ছিন্ন করতে পারবে না’

ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জি বলেছেন, সেই ১৯৭১ সাল থেকে ভারত বাংলাদেশের পাশে আছে। ভারত শুধু সাময়িক সহযোগিতা করেনি, সাহায্যের হাত বাড়িয়েছিল বিভিন্ন পর্যায়ে।

- Advertisement -

এ স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশি মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবিহিনী একসঙ্গে প্রাণ বিসর্জন দিয়ে এক স্থায়ী মৈত্রী বন্ধন তৈরি করে গেছেন। কোনো অপশক্তি এই শাশ্বত বন্ধনকে ছিন্ন করতে পারবে না।

- Advertisement -
google news follower

রোববার (৪ জুলাই) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যালস সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মেডিসিন অনুষদের ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের ভারতে ক্লিনিক্যাল ইন্টার্নশিপ সম্পন্ন হয়। এর ফিডব্যাক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভারতীয় সহকারী হাই কমিশনার এসব কথা বলেন।

অনিন্দ্য ব্যানার্জি আরও বলেন, ৪৮ বছরে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিকভাবে অনেক উন্নতি করেছে। বাংলাদেশের এই উন্নতি এখন বিশ্বের এক উদাহরণ। মাথাপিছু আয়, মানবসম্পদ ও অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা অর্জন করায় স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে উন্নীত করার সুপারিশ করেছে জাতিসংঘ। বাংলাদেশের এই অগ্রগতিতে আমরা ভারতীয়রা আনন্দিত। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের উন্নয়নে ভারত সবসময় পাশে দাঁড়িয়েছে।

- Advertisement -
islamibank

সহকারী হাই কমিশনার আরো বলেন, ১৯ বছর ধরে সিভাসুর ছাত্রছাত্রীরা তামিলনাডু ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ করে আসছে। এই এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে দুদেশের শিক্ষার্থীরাই খুবই উপকৃত হচ্ছে। বাংলাদেশ ও ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যকার এ ধরনের কল্যাবরেশনস শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং দুদেশের শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে।

সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ফিডব্যাক অনুষ্ঠান’-এ প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিভাসুর উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।
সভাপতিত্ব করেন পরিচালক (বহিরাঙ্গণ কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম নূরুল আবছার খান, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. জান্নাতারা খাতুন, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল আহাদ, ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক সুলতান মাহমুদ।

স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক মোকাদ্দেস আহম্মেদ দিপু।

জয়নিউজ/কাউছার/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ