ঝাড়ফুঁকের নামে ধর্ষণ, ভণ্ড পীর গ্রেপ্তার

নগরের বায়েজিদ বোস্তামিতে ঝাড়ফুঁকের নামে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। এমন অভিযোগে মো. নেজাম উদ্দিন (৪২) নামে এক ভণ্ড পীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

মো. নেজাম উদ্দিন হাটহাজারীর ফতেয়াবাদ এলাকার সাহাবুদ্দীন চৌধুরীর ছেলে।

- Advertisement -
google news follower

রোববার (১৮ আগস্ট) সন্ধ্যায় আরেফিননগর এলাকার মুক্তিযোদ্ধা কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার জয়নিউজকে বলেন, আরেফিননগর এলাকার মুক্তিযোদ্ধা কলোনিতে মানুষকে ঝাড়ফুঁক করতেন নেজাম নামে এক ভণ্ড পীর। গত ১০ দিন আগে আরেক মহিলার সঙ্গে ঘুমানোর কথা বলে ওই কিশোরীকে তার কাছে নিয়ে যায়। পরে রাতে অন্য আরেকটি রুমে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে।

- Advertisement -
islamibank

তিনি বলেন, এরপর ভয় দেখিয়ে ওই কিশোরীকে আরও ছয়বার ধর্ষণ করে নেজাম। পরবর্তীতে কিশোরী তার মাকে ঘটনা জানায়। এরপর তারা থানায় এসে অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, ধর্ষণের শিকার ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল (সোমবার) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

জয়নিউজ/রিফাত/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ