চুইংগামের জন্য স্ত্রীকে তিন তালাক!

একটি চুইংগামের জন্য স্ত্রী সিম্মিকে তিন তালাক দেন স্বামী সৈয়দ রশিদ। আদালত চত্বরেই প্রাঙ্গণে এমন কাণ্ডে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়।
ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ে সোমবার এ ঘটনা ঘটে।

- Advertisement -

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ২০০৪ সালে রশিদের সঙ্গে উত্তরপ্রেদেশের অমরাই গ্রামের বাসিন্দা সিম্মির পারিবারিকভাবেই বিয়ে হয়। পরে সিম্মি আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির মামলা করেছেন। স্বামী রশিদের বিরুদ্ধে সেই মামলার শুনানির জন্য আদালতে এসেছিলেন তিনি।

- Advertisement -
google news follower

স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির পাশাপাশি শারীরিক নির্যাতনের অভিযোগ করেছিলেন সিম্মি নামের ওই নারী। মামলার শুনানির সময় স্ত্রীকে একটি চুইংগাম দিতে যান স্বামী রশিদ। কিন্তু সেই চুইংগাম নিতে রাজি হননি স্ত্রী।

আর এতেই রাগের বশে স্ত্রীকে তিন তালাক দিয়ে দেন স্বামী।

- Advertisement -
islamibank

এ ঘটনা ঘিরে আদালত চত্বরে শুরু হয় তুমুল উত্তেজনা। পরে মুহূর্তের মধ্যে রশিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

একদিকে যৌতুক দাবির মামলা অন্যদিকে স্ত্রীকে আইন বিরুদ্ধে তিন তালাক দেওয়ায় ফের তার বিরুদ্ধে এই নতুন মামলা দায়ের করা হয়।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ