‘নিউমার্কেট চত্বরকে শহীদ কামাল চত্বর নামকরণের ঘোষণা’

ছাত্রলীগ নেতা শহীদ কামাল উদ্দিনের নামে নিউমার্কেট চত্বরের নামকরণ করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি ( চসিক) করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

চসিকের আগামী সাধারণ সভায় প্রস্তাবনাটি অনুমোদনের পর দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর কার্যক্রম শুরু হবে বলেও তিনি জানান।

- Advertisement -
google news follower

বুধবার (২৮ আগস্ট)বিকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ কামাল উদ্দিন স্মরণসভা উদযাপন কমিটির উদ্যোগে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৮৯ সালের ১৭ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজে এক সহকর্মীকে রক্ত দিয়ে ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হন চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।

- Advertisement -
islamibank

মৃত্যুর সঙ্গে চারদিন পাঞ্জা লড়ে অবশেষে ২১ আগস্ট মৃত্যুর কোলে ঢলে পড়েন ছাত্রনেতা কামাল। শহীদ কামাল মহানগর ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

মেয়র আরো বলেন, আজকের ছাত্রলীগ নেতাকর্মী আর বিগত সময়ের নেতাকর্মীদের মধ্যে নৈতিক মূল্যবোধের অনেক তফাৎ দেখা যায়। শহীদ কামাল উদ্দিন বা আমাদের প্রজন্মের নেতাকর্মীরা রাজনীতিকে ব্রত হিসেবে চর্চা করেছে। ত্যাগকেই রাজনীতির মূলমন্ত্র বলে ধারণ করেছে। এখনকার ছাত্র রাজনীতিতে আসা নেতাকর্মীরা কয়েক দিন মিছিল শ্লোগান দিয়েই ভোগ বিলাসের রাস্তা খুঁজতে থাকে। রাজনীতিকে স্বীয় স্বার্থ হাসিলের মাধ্যম হিসেবে ব্যবহার করতে থাকে।

সভায় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী, কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, গোলাম মোহাম্মদ জোবায়ের, মোরশেদ আকতার চৌধুরী, নগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুসহ আয়োজক সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ