নেইমার জাদুতে রক্ষা ব্রাজিলের

তিন মাস পর মাঠে ফিরেই গোল করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তাঁর গোলেই কলম্বিয়ার বিপক্ষে হার এড়িয়েছে ব্রাজিল। শনিবার সকালে মায়ামিতে কলম্বিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে ২-২ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

- Advertisement -

ম্যাচের শুরুর দিকে কাসেমিরোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। কিন্তু এরপরই স্ট্রাইকার লুইস মুরিয়েল দুটি গোল করে এগিয়ে নেন কলম্বিয়াকে। তবে নেইমারের গোলে শেষ পর্যন্ত হার এড়ায় গত জুলাইয়ে কোপা আমেরিকা বিজয়ী ব্রাজিল।

- Advertisement -
google news follower

এর আগে গত জুনে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পেয়ে কোপা আমেরিকা থেকে ছিটকে পড়েছিলেন নেইমার। অবশেষে তিন মাস পর জাতীয় দলের হয়ে মাঠে ফিরেন তিনি। মাঠে ফিরেই জাল খুঁজে পেয়েছেন তিনি। সতীর্থের গোলেও রেখেছেন অবদান।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ