নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল লাশ

বোয়ালখালীতে নিখোঁজের ১৬ ঘণ্টা পর রূপম বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে পুকুরে। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

- Advertisement -

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পূর্ব খিতাপচর গ্রামের সুনীল ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। রূপম ওই এলাকার মৃত সুনীল বিশ্বাসের ছেলে। তিনি এক সন্তানের জনক।

- Advertisement -
google news follower

জানা যায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নিজঘর থেকে বেরিয়ে রূপম নিখোঁজ হন। এরপর শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তার লাশ বাড়ির পাশ্ববর্তী পুকুরে ভেসে ওঠে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, শনিবার দুপুরে নিখোঁজের বিষয়ে থানায় একটি ডায়েরি করেছিলেন নিহতের পরিবার। বিকেলে স্থানীয় পুকুরে রূপম বিশ্বাসের লাশ ভেসে ওঠে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর কারণ জানা যাবে।

- Advertisement -
islamibank

নিহতের ভাই অনুপ বিশ্বাস জানান, রূপম বিশ্বাস চট্টগ্রাম শহরে সিএন্ডএফ ফার্মে চাকরি করতেন। শুক্রবার রাত দেড়টার সময় তিনি ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর তার কোনো খোঁজ না পাওয়ায় থানায় ডায়েরি করেছিলাম। তবে পুকুর ঘাটে তার ব্যবহৃত মোবাইল ও জুতা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিউ। পরে তাদের ডুবুরি দল এসে পুকুরে তল্লাশি চালায়। এরপর বিকেলে পুকুরে ভাসতে দেখা যায় লাশ।

জয়নিউজ/মাসুদ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ