মীরাক্কেল: বাংলাদেশে অডিশন ২৭ সেপ্টেম্বর

দুই বাংলায় তুমুল জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল’। বিখ্যাত এই রিয়েলিটি শো’টি সঞ্চালনা করেন কলকাতার জনপ্রিয় উপস্থাপক মীর আফসার আলী। সবার কাছে তিনি মীর নামেই পরিচিত।

- Advertisement -

দীর্ঘ বিরতির পর আবারও হাসির পসরা সাজিয়ে হাজির হতে যাচ্ছেন হাসির রাজা মীর। তার সঙ্গে এবারেও বিচারক হিসেবে দেখা যাবে জনপ্রিয় তিন অভিনয় তারকা পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র ও রজতাভ দত্তকে।

- Advertisement -
google news follower

জানা গেছে, খুব শিগগিরই কলকাতার টিভি চ্যানেল জি বাংলায় প্রচার শুরু হবে ‘মীরাক্কেল’র নতুন সিজনের। একঝাঁক কমেডিয়ান এখানে অংশ নেবেন নিজেকে সেরা কমেডিয়ান হিসেবে প্রমাণ দিতে। হাসবেন, হাসাবেন তারা দুই বাংলা।

আর এবারেও এখানে অংশ নিতে পারবেন বাংলাদেশর নাগরিকরা। তাদের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের অডিশন পর্ব শুরু হবে। অডিশন হবে রাজধানীর গুলশানে অবস্থিত এমানুয়েল ব্যাঙ্কোয়েট হলে।

- Advertisement -
islamibank

ওইদিন সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত চলবে অডিশন রাউন্ড। তবে এবার শুধু ঢাকাতেই অডিশন হবে। সব বিভাগের প্রতিযোগীদের ঢাকায় এসেই অংশ নিতে হবে অডিশনে। মীরের সঙ্গে এই অডিশনে যোগ দিতে ঢাকায় আসবেন তিন বিচারক শ্রীলেখা, রজতাভ ও পরাণ।

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ