এবার অনু মালিকের সঙ্গে অস্বস্তিকর সাক্ষাতের কথা ফাঁস করলেন নেহা

রিয়্যালিটি শো’র বিচারকের চেয়ারে অনু মালিককে ফিরিয়ে আনায় ফের শুরু হয়েছে #মিটু বিতর্ক।

- Advertisement -

অনুকে ‘সেক্সুয়াল প্রিডেটর’ বলে আগেই প্রতিবাদ জানিয়েছিলেন গায়িকা সোনা মহাপাত্র। এবার অনুর সঙ্গে অস্বস্তিকর সাক্ষাতের কথা ফাঁস করলেন আরেক গায়িকা নেহা ভাসিন।

- Advertisement -
google news follower

টুইটারে নেহা উল্লেখ করেন, ২১ বছর বয়সে এক স্টুডিয়োতে অনুর সঙ্গে ছিলাম। আমার সামনে সোফায় শুয়ে অনু যে ধরনের কথা বলছিলেন তা অস্বস্তিতে ফেলেছিল। পরে ফোন আর মেসেজও করেছিলেন। আমি এর উত্তর দিইনি।

এর আগে সোনা জানান, অনুর বিরুদ্ধে মুখ খোলায় সোনু নিগম ফোন করেন তাঁর স্বামী রাম সম্পতকে। বলেন, সোনা যেন এ ব্যাপারে বেশি মুখ না খোলেন।

- Advertisement -
islamibank

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ