অস্ত্রহাতে চট্টগ্রাম কলেজছাত্রের ছবি ভাইরাল

অস্ত্রহাতে চট্টগ্রাম কলেজের এক ছাত্রের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছাত্রটির নাম জাহিদ হাসান সায়মন। সে চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

- Advertisement -

সায়মন বিদেশে থাকা কেন্দ্রীয় যুবলীগ থেকে বহিস্কৃত হেলাল আকবর চৌধুরী বাবর এবং নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

- Advertisement -
google news follower

ছবিতে দেখা যাচ্ছে, সাদা শার্ট পরিহিত সায়মন ফিল্মি স্টাইলে বিদেশি অস্ত্র হাতে নিয়ে এদিক-ওদিক ছুটাছুটি করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের ২৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর উত্তাল হয়ে উঠে কলেজ ক্যাম্পাস। এছাড়া ওই সময় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনাও ঘটে। ওই ঘটনায় প্রতিপক্ষকে ঘায়েল করতেই এ অস্ত্রের ব্যবহার করে সায়মন। যদিও ঘটনার পর দীর্ঘদিন সে ক্যাম্পাসে আসেনি।

- Advertisement -
islamibank

জাহিদ হাসান সায়মনকে এ বিষয়ে জানতে ফোন করা হলে তিনি ফোন কেটে দেন। একপর্যায়ে ফোন বন্ধও করে দেন তিনি।

এ ব্যপারে দৃষ্টি আকর্ষণ করা হলে সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম জয়নিউজকে বলেন, বিষয়টি আমাদের নজরে আছে। তার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ অস্ত্র যার কাছেই থাকুক তা উদ্ধার করা হবে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ