বদলির আদেশ না মানায় চবি কর্মচারীকে শোকজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বদলির আদেশ অমান্য করায় এক কর্মচারীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে কর্তৃপক্ষ। শোকজ হওয়া কর্মচারী মো. মাসুদ ফরহান অভি চবি জাদুঘরে কর্মরত আছেন।

- Advertisement -

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে তাকে এই নোটিশ দেওয়া হয়।

- Advertisement -
google news follower

নোটিশে উল্লেখ করা হয়, গত ২৮ নভেম্বর এক অফিস আদেশের মাধ্যমে তাকে বিশ্ববিদ্যালয় জাদুঘর থেকে রসায়ন বিভাগে ঊর্ধ্বতন সহকারী হিসেবে বদলি করা হয়। ওই দিনই এই আদেশ গ্রহণ করেন তিনি। কিন্তু এখনো তিনি কর্মস্থলে যোগ দেননি। যা কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) সংবিধির ৩ ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। তাই তিনদিনের মধ্যে তাকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তবে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের দাবি, এই নোটিশ পাওয়ার পর বদলি না করতে প্রশাসনকে নানাভাবে তিনি চাপ দিচ্ছেন।

- Advertisement -
islamibank

নাম প্রকাশ না করা শর্তে দুইজন শিক্ষক বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল উপাচার্যের কাছে গিয়ে বদলি না করার জন্য সুপারিশ করেছেন। বদলির আদেশ দেওয়ার পর ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তবে বদলি না করতে কোনো সুপারিশ করেননি বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল।

তিনি জয়নিউজকে বলেন, কোনো কর্মচারীর জন্য আমি সুপারিশ করিনি।

এই বিষয়ে কর্মচারী মাসুদ ফরহান অভি বলেন, ‌‌অসুস্থ থাকার কারণে গত দুই দিন ক্যাম্পাসে যেতে পারিনি আমি। এই কারণে ওই বিভাগে যোগদান করতে পারিনি। এরমধ্যেই আমার বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি আজকে অসহায়।

তিনি বলেন, ছাত্রলীগের এসব ঝামেলার বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই। এটি হাস্যকর। আমার কারণে কি ছাত্রলীগের দুইটি গ্রুপ মারামারি করবে!

জয়নিউজ/নবাব/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ