এক হাজার টাকায় বঙ্গবন্ধু বিপিএল কনসার্ট

অবশেষে বঙ্গবন্ধু বিপিএল কনসার্টের টিকিটের মূল্যে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের সর্বনিম্ন মূল্য ১ হাজার ও সর্বোচ্চ মূল্য ধার্য্য করা হয়েছে ১০ হাজার টাকা। থাকছে আড়াই হাজার টাকা মূল্যের টিকিটও।

- Advertisement -

১০ হাজার টাকা মূল্যের টিকিট কেটে যারা আসবেন তারা মঞ্চের একেবারে সামনে অর্থাৎ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠে বসে সালমান-ক্যাটরিনার স্টেজ পারফরম্যান্সের উত্তাপ নিতে পারবেন।

- Advertisement -
google news follower

আর আড়াই হাজার টাকা মূল্যের টিকিটি কেটে বসা যাবে গ্র্যান্ড স্ট্যান্ডে। আর ১ হাজার টাকার দর্শকেরা বসবেন ক্লাব হাউসে।

শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন ১ নম্বর গেইটের বুথ সোহরাওযার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।

- Advertisement -
islamibank

৮ ডিসেম্বরের জমকালো এই সঙ্গীত সন্ধ্যায় দুই বলিউড সুপার স্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে মঞ্চ মাত করতে থাকছেন বলিউডের দুই সঙ্গীত তারকা সনু নিগাম ও কৈলাশ খের। তাদের পাশাপাশি সুরের মুর্ছণায় দর্শকদের বুঁদ করে রাখবেন লাল সবুজের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যান্ড তারকা জেমস। থাকছেন সুরকণ্ঠী মমতাজও।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাত ধরেই পর্দা উঠবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই বিপিএলের।

উদ্বোধনী অনুষ্ঠান বিকেল ৪টা থেকে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। দর্শনার্থীদের জন্য বিকেল ৩টায় গেইট খুলে দেওয়া হবে। আর বন্ধ হবে সাড়ে ৫টায়।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ