গাজীপুরে ফ্যান কারখানায় আগুন, নিহত ১০

গাজীপুরে ফ্যান তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।

- Advertisement -

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশোরিতা এলাকার লাক্সারি ফ্যান তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে; তারা হলেন- রংপুরের কচুবকুল তলা গ্রামের ফরিদ (২০), গাজীপুরের শ্রীপুর উপজেলার মার্তা গ্রামের রাশেদ ও শামীম ও স্থানীয় কেশোরিতা গ্রামে উত্তম।

দগ্ধ দুইজন হলেন- আয়োরার হোসেন (২০) ও হাসান (২১)। তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার প্রণয় ভূষণ দাশ জানান, দগ্ধ দুইজনের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

- Advertisement -
islamibank

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে কর্মচারীরা চারদিকে ছুটতে শুরু করেন। কিছু বুঝে ওঠার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কেউ কেউ বের হতে পারলেও অনেকেই ভেতরে আটকা পড়েন।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ বলেন, সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার কেশোরিতা এলাকায় লাক্সারি ফ্যান তৈরির কারখানার তিনতলায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। এর মধ্যে ১০ জন নিহত হয়েছেন। ভেতরে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ