জেলেপাড়ার শাপলাচাষি

গ্রামের পুকুর, বিল কিংবা জলাশয়ে দেখা যায় শাপলা। তবে নগরে এর দেখা মেলে কালেভদ্রে।

- Advertisement -

বিশ্বে প্রায় ৮০ ধরণের শাপলা আছে। তবে আমাদের দেশে সাধারণত চাষ করা হয় সাদা ও লাল শাপলা।

- Advertisement -
google news follower

শুধু সৌন্দর্যের জন্য নয়, সবজি হিসেবেও বেশ কদর রয়েছে শাপলার। এ চাহিদার জন্যই অনেক স্থানে এটি বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে।

বাণিজ্যিক এ নগরে এমন এক চাষি রয়েছেন যিনি গত একদশক ধরে চাষ করছেন শাপলা! তাঁর নাম মো. সিরাজ। থাকেন সাগরিকার জেলেপাড়ায়। বাকি গল্পটা শোনা যাক সিরাজের মুখে।

- Advertisement -
islamibank
জেলেপাড়ার শাপলাচাষি
বিক্রির জন্য শাপলা সংগ্রহ করছেন সিরাজ

শাপলাচাষি সিরাজ জয়নিউজকে বলেন, প্রথমদিকে স্বল্প পরিসরে শাপলার চাষ শুরু করেছিলাম। বাজারে চাহিদা থাকায় এখন দুটি বিল বর্গা নিয়ে চাষ করি।

বৈশাখ থেকে মাঘ মাস শাপলাচাষের মৌসুম উল্লেখ করে তিনি বলেন, শাপলাচাষে খুব বেশি খরচ নেই। প্রতি আঁটি শাপলা বিক্রি করে পাওয়া যায় ২০ টাকা। আবার অনেকে আসেন পাইকারি দামে শাপলা কিনতে।

সংশ্লিষ্টদের মতে, প্রণোদনা ও প্রচার পেলে নানা পুষ্টি উপাদানে সমৃদ্ধ শাপলা সবজি হিসেবে আরো জনপ্রিয় হয়ে উঠবে। এতে পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি জলাশয়-বিলে শোভা পাবে জাতীয় ফুল শাপলা।

জেলেপাড়ার শাপলাচাষি
প্রচার পেলে দেশের সব জলাশয় এভাবেই ভরে উঠবে পুষ্টি উপাদান সমৃদ্ধ শাপলায়

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ