সায়ামির মা হবেন না মাধুরী

তাহিরা কাশ্যপ, পরিচালনা করেছেন শর্টফিল্ম । এবার তিনি পরিচালনার দায়িত্ব সামলাবেন বড় পর্দায়।

- Advertisement -

তাহিরার প্রথম ছবিতে কাজ করার কথা ছিল মাধুরী দীক্ষিতের। অনেকদিন আগেই এ ঘোষণা দেওয়া হয়েছিল। তবে সর্বশেষ খবর, ‘শর্মাজি কী বেটি’ নামের ওই ছবি করবেন না মাধুরী।

- Advertisement -
google news follower

শোনা যাচ্ছে, বড় অঙ্কের টাকা দাবি করেছিলেন মাধুরী। কিন্তু প্রযোজকরা সেই টাকা দিতে নারাজ। মাধুরীও কোনো দর কষাকষিতে যেতে চাননি। তাই নাকি তিনি প্রজেক্ট ছেড়ে বেরিয়ে  গেছেন।

এই ছবিতে খেলোয়াড়ের চরিত্রে রয়েছেন সায়ামি। তাঁর মায়ের চরিত্রে ভাবা হয়েছিল মাধুরীকে। ছবিটি ছেড়ে দেওয়ায় সায়ামির মা হচ্ছেন না মাধুরী। এ চরিত্রের জন্য এখন চলছে নতুন শিল্পীর খোঁজ।

- Advertisement -
islamibank

এদিকে হাল ছাড়ছেন না তাহিরাও। ছবিটি তৈরি করতে পারবেন বলেই তাঁর বিশ্বাস।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ