দ্বিতীয় বিয়েতে অর্ধেক ছাড়, চতুর্থে ফ্রি!

বিয়ের জন্য ‘হল ভাড়া’ ব্যয়বহুল একটি ব্যাপার। এমনই একটি বিয়েবাড়ির হল কর্তৃপক্ষ দিয়েছে অভিনব এক ঘোষণা।

- Advertisement -

কেউ দ্বিতীয় বিয়ে করলে তারা হল ভাড়া নেবে অর্ধেক। তৃতীয় বিয়ে হলে ছাড় ৭৫ শতাংশ। আর চতুর্থ বিয়ে হলে? তাহলে কোনো হল ভাড়াই দিতে হবে না! অর্থাৎ পুরো হলটাই ফ্রিতে পাওয়া যাবে।

- Advertisement -
google news follower

বিশাল অঙ্কের এ ছাড়ের অফার দিয়েছে পাকিস্তানের বাহায়ালপুরের একটি বিয়ে বাড়ির হল। এ খবর আবার দেখানো হয়েছে পাকিস্তানের এক টিভি চ্যানেলেও। সেই ভিডিও ক্লিপ নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন পাকিস্তানের এক সাংবাদিক। এরপরই আলোচনায় আসে বিষয়টি।

ওই ক্লিপিংয়ে বলা হয়েছে, ‘‘সাহস থাকলে ময়দানে নামো। দ্বিতীয় বিয়ে করে দেখাও। বাহায়ালপুরের একটি বিয়ের হল নিয়ে এসেছে বাম্পার অফার।’’

- Advertisement -
islamibank

যদিও এই ছাড় পাওয়ার একটি শর্ত আছে। স্বামীর দ্বিতীয় বিয়ের জন্য প্রথম পক্ষের স্ত্রীকে এসে বুক করতে হবে হল। স্ত্রীকে লুকিয়ে বিয়ে করতে চাইলে মিলবে না হল।

এ শর্ত শুনে অনেকে ঘাবড়ে গেলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর আবেদন আসছে বলে জানিয়েছেন ওই হলের মালিক।

মালিকের কথা, ‘‘এই অফার সম্পর্ক ভাঙার জন্য নয়। সম্পর্ক জোড়ার জন্য। তাই কেউ এলে আমি তাঁকে এই শর্তে হল ভাড়া দেব।”

দেখুন সেই ভিডিও-

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ