সেনানিবাস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

চট্টগ্রাম সেনানিবাস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরের উইন্ড অফ চেঞ্জ (এবি লাউঞ্জে) হলে এ পুনর্মিলনী সম্পন্ন হয়।

- Advertisement -
google news follower

চট্টগ্রাম সেনানিবাসের এসএসসি-২০১৬ ব্যাচের শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিলো এবি লাউঞ্জ প্রাঙ্গণ। এসময় স্কুল জীবনে ফেলে আসা স্মৃতিময় দিনগুলো রোমন্থন করে আবেগতাড়িত হয় প্রাক্তন শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তানভীর সাকিব জয়নিউজকে বলেন, শিক্ষাজীবনের সবচেয়ে স্মৃতিময় অধ্যায় হচ্ছে স্কুল জীবন।

- Advertisement -
islamibank

বর্তমানে ব্যাচের অনেক বন্ধু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। চাইলেই সব বন্ধুদের সঙ্গে দেখা করা সম্ভব হয়ে ওঠে না। পুনর্মিলনীর সুবাদে বন্ধুদের সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। ভবিষ্যতে এমন আয়োজন হলে বন্ধুদের মধ্যে সম্প্রীতি বাড়বে।

অনুষ্ঠানের শেষ অংশে শিক্ষার্থীরা নিজেদের ফেলে আসা মুহুর্তগুলো নিয়ে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পুনর্মিলনী অনুষ্ঠানের সার্বিক সহায়তায় ছিলেন তানভীর, ইশরাক, রাফসান, রাজিবুল, প্রমি, তামান্না, নিপা ও আফসানা।

জয়নিউজ/কামরুল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ