টিসিজেএ নির্বাচন: এনাম সভাপতি, দীপঙ্কর সম্পাদক

টিভি ক্যামেরা জার্নালিস্ট (টিসিজেএ) এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে এনটিভির স্টাফ ক্যামেরাপার্সন এনামুল হক সভাপতি ও যমুনা টিভির ক্যামেরাপার্সন দীপঙ্কর দাশ বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

- Advertisement -

রোববার (১ মার্চ) রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

- Advertisement -
google news follower

কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন-সহসভাপতি মোহাম্মদ আলী আকবর (বাংলা ভিশন), সহসাধারণ সম্পাদক এমরাউল কায়েস মিঠু (আরটিভি), অর্থ সম্পাদক মো. আলমগীর (ইন্ডিপেনডেন্ট টিভি), সাংগঠনিক সম্পাদক সঞ্জয় মল্লিক (যমুনা টেলিভিশন), দপ্তর সম্পাদক বিনা প্রতিন্দ্বীতায় নির্বাচিত সাইফুল ইসলাম (বাংলাভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী (সময় টেলিভিশন)।

নির্বাহী সদস্যরা হলেন- সাইমুন আল মুরাদ (দীপ্ত টিভি), মো. নুর হাসিব ইফরাজ (একুশে টিভি) ওঅমিত দাশ (এসএ টিভি)।

- Advertisement -
islamibank

উল্লেখ্য, বৈশাখী টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহসিন চৌধুরী, ইনন্ডিপেনডেন্ট টিভি ব্যুরো প্রধান ও নির্বাচন কমিশনার অনুপম শীল, চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন ও নির্বাচন কমিশনার মো. সেলিম উল্লাহর তত্ত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিন নির্বাচন পর্যবেক্ষণ করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, নগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. রমিজ উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাবেক সহসভাপতি শহীদ উল আলম, নির্বাহী সদস্য আজহার মাহামুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, সভাপতি অনিন্দ্য টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সবুর শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল, টিভি জার্নালিস্ট এসোসিয়েশেনের সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, চ্যানেল টোয়েন্টিফোরের আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজ, বিডিনিউজ ব্যুরো প্রধান মিন্টু চৌধুরী, মাছরাঙা টিভির ব্যুরো প্রধান তাজুল ইসলাম, দেশ টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, আরটিভির ব্যুরো প্রধান সরওয়ার আলম বাবু, একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান মাসুদুল হক, নাগরিক টিভির চট্টগ্রাম প্রতিনিধি একে আজাদ, সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ, হেলাল উদ্দিন চৌধুরী, শাহনেওয়াজ রিটন, ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান, দিদারুল আলম, টিসিজেএ’র আজীবন দাতা সদস্য কাউন্সিল মো. গিয়াস উদ্দিন ।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ