লোহাগাড়ায় কোয়ারেন্টাইনের শর্ত না মানায় জরিমানা

লোহাগাড়ার বটতলী স্টেশনে কোয়ারেন্টাইনের শর্ত না মানায় দুবাইফেরত মো. ফারুককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

শুক্রবার (২০ মার্চ) রাত ১১টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ। ফারুকের বাড়ি লোহাগাড়ার আধুনগর রূপবানপাড়া এলাকায়।

- Advertisement -
google news follower

জানা যায়, ১৮ মার্চ ফারুক দুবাই থেকে দেশে আসেন। তিনি দেশে আসার পর থেকে বাড়িতে অবস্থান না করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন। ফলে কোয়ারান্টাইনের শর্ত না মানাই তাকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়।

এ ব্যাপারে পদ্মাসন সিংহ জয়নিউজকে বলেন, বিদেশফেরত যারা নির্দেশনা মানবে না তাদেরকে আইনের আওতায় আনা হবে। এসময় তিনি করোনাভাইরাস মোকাবেলায় কোয়ারান্টাইনের শর্ত মেনে চলার আহ্বান জানান।

জয়নিউজ/পুষ্পেন/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ