চট্টগ্রাম ও পায়রা বন্দরে নতুন চেয়ারম্যান

চট্টগ্রাম ও পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন দুই চেয়ারম্যান নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

- Advertisement -

রোববার (২২ মার্চ) এ আদেশ জারি করা হয়।

- Advertisement -
google news follower

জানা যায়, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দিয়ে তার চাকরি নৌ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়রম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজকে নৌবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনীতে ন্যস্ত করা হয়েছে।

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম জাহাঙ্গীর আলমকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ডিন নিয়োগ করতে তার চাকরি শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। নৌ বাহিনীর কর্মকর্তা কমোডর হুমায়ন কল্লোলকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দিয়ে তার চাকরি নৌ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

- Advertisement -
islamibank

জয়নিউজ/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ