হালদায় অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

হালদা নদী থেকে ভাসমান এক অজ্ঞাতনামা বৃদ্ধার লাশ উদ্ধার করেছে হাটহাজারী পুলিশ। তবে ওই বৃদ্ধার বয়স আনুমানিক ষাটোর্দ্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে এবং বাম কানটা কাটা বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -

সোমবার (৬ এপ্রিল) উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের তুলাতল স্লুইসগেট সংলগ্ন ছমদ তালুকদার বাড়ি প্রকাশ পাতাইজ্জেরো বাড়ির পাশে হালদা থেকে লাশটি উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকালে ওই এলাকায় হালদা নদীতে জোয়ারের সময় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল ১১টার দিকে স্থানীয়দের সহযোগিতায় নৌকায় করে নদী থেকে লাশটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে তাকে হত্যা করে নদীতে সুকৌশলে ফেলে দেওয়া হয়েছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ আলম জয়নিউজকে বলেন, হালদায় লাশ ভাসতে থাকার খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের শরীরে আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করবে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়নিউজ/তালেব/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ