চট্টগ্রামে ১২টি করোনা টেস্টিং বুথ চালুর উদ্যোগ মেয়রের

করোনার প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের উদ্যোগে নগরের ১২টি স্পটে করোনা টেস্টিং বুথ স্থাপন করা হচ্ছে।

- Advertisement -

বুধবার (২৭ মে) চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে ব্র্যাক বাংলাদেশ’র সহায়তায় এসব বুথ স্থাপনের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

- Advertisement -
google news follower

বিষয়টি নিশ্চিত করে মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম বলেন, কয়েকদিন ধরে এ ব্যাপারে আলোচনা হচ্ছিল। আজ চূড়ান্ত হয়েছে। কাল বৃহস্পতিবার টেস্টিং বুথের স্পট পরিদর্শন করা হবে। আশা করি, ২-৩ দিনের মধ্যে বুথ রেডি হয়ে যাবে আশা করি।

চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী এসব বুথের নমুনা সংগ্রহ, পরীক্ষার বিষয় সমন্বয় করবেন বলে জানান তিনি।

- Advertisement -
islamibank

বুথের প্রাথমিক স্পটগুলো হচ্ছে- কাট্টলী মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, আন্দরকিল্লা চসিক পুরাতন নগর ভবন, চট্টগ্রাম প্রেস ক্লাব, মেমন টু হাসপাতাল, অক্সিজেন আবদুর রহিম দাতব্য চিকিৎসালয় ও বন্দরটিলা মাতৃসদন হাসপাতাল।

এ বিষয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রামে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় নগরের বিভিন্ন স্পটে ১২টি টেস্টিং বুথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে ৬টি বুথে আগামী সপ্তাহ থেকে দিনে বুথ প্রতি ৩০টি করে ১৮০টি নমুনা সংগ্রহ করা হবে। ল্যাবে নমুনা পরীক্ষার পরিমাণ বাড়লে বাকি ৬টি বুথেও নমুনা সংগ্রহ শুরু করবো আমরা।

কার্যক্রমের আওতায় আরো ছয়টি বুথ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে করোনা সংক্রমণ সন্দেহপ্রবণ রোগীরা বুথগুলোতে নমুনা প্রদান করে সহজে পরীক্ষা সহায়তা পাবেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ