সুফি মিজান সুস্থ, করোনায় আক্রান্তের খবর ‘গুজব’

একুশে পদকপ্রাপ্ত এবং দেশের অন্যতম শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান সুস্থ আছেন। তার করোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ।

- Advertisement -

তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে সুফি মিজানুর রহমান করোনায় আক্রান্ত বলে খবর প্রকাশিত হয়েছে, যা তার পরিবারের পক্ষ থেকে সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে।

- Advertisement -
google news follower

বুধবার (১০ জুন) সুফি মিজানুর রহমানের বড় ছেলে পিএইচপি গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. মহসিন জানান, তার বাবা সুফি মিজানুর রহমান হার্টের রোগী। প্রতি একমাস অন্তর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসার জন্য যান। পরিস্থিতির কারণে এই কয়েক মাস যেতে পারেননি। তাই হার্টের চেকআপের জন্য পরশু (সোমবার) তিনি ইম্পেরিয়ালে হাসপাতালে গিয়েছিলেন।

পারিবারিক সূত্র জানায়, সুফি মিজানের নমুনা সংগ্রহ করা হয় গত ২ জুন। আর ৫ জুন নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে। সেখানে তার নাম লেখা হয় মিজানুর রহমান, বয়স ৭৭। ঠিকানা নাসিরাবাদ হাউজিং সোসাইটি। ৬ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপতালের পিসিআর ল্যাব প্রধান ডা. এহসানুল হক করোনা নেগেটিভ ওই রিপোর্টে স্বাক্ষর করেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ