করোনা মোকাবেলায় মানসিক শক্তিই প্রধান ভরসা: মেয়র নাছির

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ক্রমঅবনতিশীল করোনা পরিস্থিতি মোকাবেলায় মনোবল ও মানসিক শক্তিই প্রধান ভরসা। এই শক্তিতে বলিয়ান হয়ে ভয় ও আতঙ্ককে জয় করে চসিকের জনবল দিয়ে যুদ্ধের ময়দানে আছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সংকট একদিন কেটে যাবে। বাংলাদেশ ও বিশ্ব অবশ্যই অতীতের সব মহামারির মত চলমান মহামারি থেকেও মুক্ত হবে।

- Advertisement -

শুক্রবার (১৯ জুন)  সকালে সিটি কনভেনশন হল কোভিট আইসোলেশন সেন্টারে জুমার আগে মিলাদ মাহফিলে উপস্থিত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

- Advertisement -
google news follower
করোনা মোকাবেলায় মানসিক শক্তিই প্রধান ভরসা: মেয়র নাছির
আগ্রাবাদ এক্সেস রোডের লিংকরোডের পিসি রোড সংলগ্ন এলাকায় পরিদর্শন করছেন মেয়র নাছির

এসময় তিনি বলেন, চসিকের অর্থায়নে ও ব্যবস্থাপনায় পরিচালিত ২৫০ শয্যা বিশিষ্ট কোভিট আইসোলেশন সেন্টার থেকে কোনো রোগী বিনা চিকিৎসায় ফিরে যাবেন না। এমনকি নন-কোভিট রোগিরাও। এ চিকিৎসা কেন্দ্রে নিয়োজিত সব ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারিরা নিশ্চিদ্র স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম পাবেন। যারা এখানে সেবা দিচ্ছেন তারা প্রত্যেকেই সরকারি চাকরি বিধি অনুযায়ী সব সুযোগ-সুবিধা এবং তাদের কোনো ক্ষয়-ক্ষতি হলে সরকার ঘোষিত প্রণোদনা ও আর্থিক সহায়তা পাবেন। মনে রাখতে হবে যে, কোনো শর্ত দিয়ে মানব ও সমাজসেবা করা যায় না। যারা অস্থায়ী তাদের অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ীকরণসহ পরিস্থিতি বিবেচনায় যখন যা কিছু করার প্রয়োজন তাই করা হবে বলে মেয়র প্রতিশ্রুতি দেন।

তিনি  আরো বলেন, আগামী ২১ জুন (রোববার) থেকে এই আইসোলেশন সেন্টারে রোগী ভর্তি শুরু হবে। সেবাদানের ক্ষেত্রে এমন কোনো কথা বলা যাবে না যাতে সাধারণ মানুষের মনে হতাশা ও আতঙ্ক বাড়াতে পারে। কারণ হতাশা ও আতঙ্ক মৃত্যুভয় বাড়ায়। এবং প্রতিরোধ শক্তি কেড়ে নেয়।

- Advertisement -
islamibank

মৌলানা হারুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর নামজুম হক ডিউক, মো. এরশাদ উল্লাহ, মেয়রের একান্ত সচিব মো.আবুল হাশেম, আইসোলেশন সেন্টারের পরিচালক ডা. সুশান্ত বড়ুয়া, উপ-পরিচালক ডা. মুজিবুল আলম চৌধুরী, মেয়রের একান্ত সহকারী রায়হান ইউসুফ, বেলাল আহমদ, এসএম মামুনুর রশিদ ও আনিসুর রহমান চৌধুরী।

পরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আগ্রাবাদ এক্সেস রোডের লিংকরোডের পিসি রোড সংলগ্ন এলাকায় অতিবর্ষণের ফলে জলাবদ্ধতা নিম্নাঞ্চল পরিদর্শন করেন। এসময় মেয়র স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। মেয়র  দ্রুত পানি নিষ্কাশনের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের নির্দেশনা দেন। এ কাজে কোনো ধরনের ত্রুটি থাকলে তা সহসা নিরসন করে কাজ বুঝিয়ে দেওয়ার জন্যও নির্দেশনা দেন মেয়র।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ